হাফপ্যান্ট পড়া বা না পড়া নিয়ে যখন খুব কাইজ্জ্যা চলছিলো, এমনই একদিন কমলা ওরফে কমলা সুন্দরী নিজেই হাফপ্যান্ট পড়ে ঢাকার রাস্তায় বের হয়ে এলো। গাড়ি থেকে নেমে জুতা কেনার পর সেটা পড়েই গুলশানে বাটার দোকানের সামনে থেকে হেটে রাস্তা পার হলো... ওপারে যেয়ে ফুচকা খেলো... মনে মনে তখন কমলা জেমসের "লুটপাট" গানটি গাইছিলো। স্লো-মোশনে ওর হাঁটা অনেকেই উপভোগ করলো। তারপর যে যার কাজে আবার ব্যস্ত হয়ে গেলো। সেইদিন, টানা বেশ কয়েকদিন বৃষ্টি হবার পর, আকাশে সূর্য উঠেছিলো... উজ্জ্বল সুন্দর আলোতে প্রকৃতি যেনো কমলাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছিলো।
Assassin "Komola" | AI | Web Series | KOMOLA SHUNDORI EBONG KOYEKJON (KSEKJ) | Adaptation of Kill Bill | JKR Cine Work | আমার ছবি নির্মাণ
© JavedKhanRumi













