দ্য পিপল ডেস্কঃ ৫৩ বছর বয়সে বলিউডে ডেবিউ করতে চলেছেন আমির খানের ভাই ফৈজল খান। মাত্র ১৩ বছর বয়সে অভিনেতা হিসাবে ডেবিউ করলেও আমির খানের মত খ্যাতি অর্জন করতে পারেন নি। ফলে ছিটকে যান বলিউড থেকে। ফের বলিউডে ডেবিউ করছেন তিনি। তবে এবার অভিনেতা হিসাবে নয়, গায়ক হিসাবে।














