করোনা ভ্যাকসিনের উৎপাদক যদি চীন হয় তাহলে সব থেকে বেশি লাভবান হবে বাংলাদেশ
লাদাখে ভারতীয় ও চীন সেনা দের মধ্যে সংঘর্ষে প্রাণ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান | আর এই বিবাদের কারণেই ভারতীয়রা গোটা দেশ জুড়ে চীনের বিরোধিতা করছেন আর চীন পণ্য বর্জনের প্রচার ও করছেন | এমনকি নানা জায়গায় চীনা পণ্য জ্বালিয়েও পর্যন্ত দেওয়া হয়েছে | চীনা বিক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ | অন্য দিকে অনেকদিন ধরেই চলছে ভারতের সাথে নেপালের জমি সংক্রান্ত বিদ্বেষ |আর অপর দিকে পাকিস্তান যা হলো ভারতের চির শত্রূ | এমত পস্থিতিতে চীন নিজেদের কূটনৈতিক পরিকল্পনা করে বাংলাদেশ কে নিজের পক্ষে আনার জন্য সব রকম দিক দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে | চীনের ডেপুটি চিফ অফ মিনিস্টার হুয়াং য়ান UNB-কে জানান যে কোরোনা মোকাবিলায় শুরু থেকে বাংলাদেশ আর চীন দুদেশ মিলিত ভাবে কাজ করেছে | আর বাংলাদেশ হলো চীনের প্রতিবেশী বন্ধু দেশ সুতরাং চীন যদি আগে করোনা ভ্যাকসিন তৈরী করতে পারে তবে সবার আগে তা পৌঁছে যাবে বাংলাদেশের কাছে | চীন সব সময় বাংলাদেশের পাশে আছে বলে আস্বস্ত করেছে আর বলেছে ভ্যাকসিনের অগ্রাধিকার একমাত্র তারাই পাবে | অনেক দিন ধরেই চীন এর ৫ টি সংস্থায় ভ্যাকসিনের কাজ চলছে | করোনা কালে শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে চীন | বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দূতাবাসে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং | তিনি আস্বস্ত করেন যে করোনা পরিস্থিতি তে সব রকম সহায়তা করবে তারা বাংলাদেশকে | Read the full article















