টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন। একটি স্বনামধন্য ই-কমার্স সাইটে ৪৪ হাজার ৪২৮ রুপি মূল্যের ওয়্যারলেস ব্লু টুথ স্পিকার অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু এর পরিবর্তে একই কোম্পানির অন্য মডেলের স্পিকার দেওয়া হয়েছে তাকে। যার মূল্য ২৯ হাজার ৯৯৯ রুপি।
















