আমি বাহ্যিকভাবে অনেক ধীর তবে আমার মাথাটা আলোর গতিতে ছুটছে …
আমি বাহ্যিকভাবে অনেক ধীর তবে আমার মাথাটা আলোর গতিতে ছুটছে … আমি কোন কাজেই স্ট্যাবল না । আমি শুধু জানতেই চাই যাতে আমার আগ্রহ আছে … যদি স্কিল পাব্লিশ করতে বলেন … ফাইবারে ১০০+ গিগ পাব্লিশ করা যাবে ! যদি বলেন আমি কেমন … আমি এমন ! ফেসবুক চালাতে গিয়ে বিরক্ত হলাম তাই নিজেই নিজের সোশাল মিডিয়া বানালাম । নিজের ম্যাসেঞ্জারে আমি কথা বলি । পৃথিবীর কারোরই সক্ষমতা নাই আমাকে ট্রাক করার ! দেশের সরকার!!! 🤣🤣🤣 মেইলছিম্প বা আদার্স কিছু না … আমার নিজের মেইল মার্কেটিং প্লাটফর্ম আমি বানাইছি । এমন অসংখ্য কাজ করতে আমি অনেক সময় নিয়েছি । কিন্তু অর্থ ইঙ্কামের পিছনে সময় দেই নাই! প্রতিটা মানুষের লোভ থাকে । আমারও আছে । সেটা হলো ক্ষমতার লোভ । এইজ ১৩-১৪ এ আমার একটা থিওরি ছিলো … যদি আমি আন্সিন এর নলেজ গেইন করতে পারি তাহলে আমি আমার থিওরি পাব্লিশ করতে সমর্থ হবো । কোরানে দেখলাম এই জ্ঞান শুধুমাত্র আল্লাহই জানেন । তারপরেও আশা ছাড়ি নাই । কেন … জানেন । ভাব্লাম , তাহলে জিনেরা কিভাবে আন্সিন থাকে ! আল্লাহ ছাড়া কেউ না জানলে জিনেদের জানাও সম্ভব না । হতে পারে এইটা একটা অন্য টার্ম ! আমি এই টার্মটার নাম দিছলাম … মনে নাই কি নাম দিছলাম । এখনো নাম দিতে পারি তবে এটা কোন গায়েব নয় । আমি প্রচুর সময় নষ্ট করেছি এর জন্য । বস্তুত সময় নষ্ট হয় নি । আমার মাথেটা চর্চিত হইছে আর কি … আমি এই বিষয়টার জন্য অনেক বইও পড়েছি । জ্ঞানান্বেষণ করেছি । যারে পাইছি তারেই জিজ্ঞাসা করেছি । আমি অনেক গভীর থেকে জানতে চাইতাম তাই আমার অগ্রগতি অনেক স্লো হইতো । যেমন আমি জানতে চাইতাম ' কেন হইলো" কী জন্য হইলো" কিভাবে হইলো" এটার বাস্তবিক প্রয়োগ কোন জায়গায়" ইত্যাদি । মাষ্টার আমারে করাইতো ম্যাথ । আমি জিজ্ঞাসা করলে আমারে কইতো তোমার জপানে যাওয়া উচিত ! অগত্যা আমি নিজেই ব্রেন চর্চা করতাম । আমি এভাবে ভেবে অনেক প্রাইভেট বাদও দিছলাম … আমি ভাব্লাম ওরা যা পড়ায় আমি তো সেটা গাইড দেখলেই বুঝি ! আমার প্রশ্নের উত্তর পাই না … হুদাই পড়ে কি লাভ! 🤣🤣🤣 আমারে যদি ওরা জানাতে পারতো । আমার খুবি ভালো লাগতো । টাকা ঢালতে পারি নাই তাই মনে হয় । টাকা আসলে কারো পিছনে ছুটে না ! অনেকেই বলে আগে স্কিল নাও টাকা এমনিই আসবে …🤣🤣🤣 । টাকার অনেক ভাব রে ভাই ! স্কিল তোমার কাছেই রাখো । টাকার জন্য তোমাকে খাটতেই হবে … আসলে কি জানেন ! আমি যদি বুর্জ খলিফা হই তবে অনেকে আছে আমার পাশে ১ তলা বিল্ডিং নিয়ে তারাই কামাচ্ছে টাকা । আর আমি আকাশে উঠে মেঘের দেশে কল্পনা করছি ! এটাতে আমার ফিলোসফি হচ্ছে … আমি স্ট্যাবল না ! পুরাই আন্সট্যাবল একজন । এজন্যই এতো দুঃখ আমার ! আমি অনবরত নতুন নতুন জিনিস জানতেই আছি । তারাই জীবনে টাকা কামাতে পারে যারা জীবনে তাদের কাজে স্ট্যাবল । যা করছে অইটাই করছে ! শুধু টাকা নয় , অনেক অর্জনও করতে পারে । আমি আমার জীবনে কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার কখনো লইয়ার হইতে চাইছি … এটলাস্ট সবই হইতে চাইছি । মানে আমার কোন গোল ছিলো না । আমি যদি স্টাবল হতে পারতাম তাহলেও আমি কোন কিছু ছাড়াই অনেক ভালো জায়গায় থাকতাম । আমি মারাত্মক ছ্যাকা খাইছি - নো প্রব্লেম । আমার অনেক দরিদ্রতা - নো প্রব্লেম । আমার উপড় দিয়ে টর্নেডো , সাইক্লোন গেছে … নো প্রব্লেম । শুধুমাত্র আমি স্টাবল হলেই অনেক কিছু করতে পারতাম । আমি বুঝতে পারছি , তিনি আমাকে অনেক শক্তিশালী চিন্তাশক্তি দিয়েছেন কিন্তু পুরা আনস্ট্যাবল করেছেন ! এটা যদি ঠিক করতে না পারি তাহলে আমি অনেক গভীরে তলিয়ে যাবো ।













