বিপ্লবী অতীন্দ্রনাথ বসু থাকতেন সিমলা অঞ্চলে ৷ সেই বাড়িতে যাতয়াত ছিল সুভাষচন্দ্র বসুর। তিনিই নির্দেশে দিলেন দুর্গাপুজো করতে হবে ৷ নেতার নির্দেশে ঝাঁপিয়ে পড়লেন অনুগামী বিপ্লবীরা আর তারই সাথে তৈরি হল অন্য ইতিহাস ৷ দুর্গাপুজোর সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য ইতিহাসের সেই শুরু ৷ সিমলা স্ট্রিটের বাড়িতে শুরু হল কলকাতার প্রথম সর্বজনীন দুর্গোৎসব। বিপ্লবীরা বাড়িটিতে শরীরচর্চা করতেন ৷ অতীন্দ্রনাথ বসুই কার্যত এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহন করেছিলেন ৷ নেতাজির নির্দেশে পাওয়া মাত্র দায়িত্ব অক্ষরে-অক্ষরে পালন করতে পুজো আয়োজনের দায়িত্বে ঝাঁপিয়ে পড়লেন বিপ্লবীরা ৷ বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলে পুজোর খরচ তোলা হল ৷ হোগলাপাতার বেড়ায় তৈরি হয়েছিল সিমলা ব্যায়াম সমিতির সেদিনের ঐতিহাসিক প্যান্ডেল। এভাবেই বিপ্লবী অতীন ঘোষের হাত ধরে ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করল সিমলা ব্যায়াম সমিতি ৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন লিঙ্কে। লিঙ্ক প্রোফাইল বায়োতে.... #subhaschandrabose #atindranathbasu #durgapuja #simla #hogla #simlabyayamsamity #news #newsportal #Webportal #DigitalMedia (at Simla) https://www.instagram.com/p/CDRRLNbpUkz/?igshid=1cyunn2ec3sug












