শিল্ড ফাইনালের মোহনবাগানের গোলকিপার হীরালাল মুখার্জি | উত্তর কলকাতার ছেলে | নৈহাটির কাছে একটি জায়গায় ইটভাটায় কাজ করতেন | এত অল্প বেতন পেতেন সংসার চালাতে পারতেন না | শিল্ড ফাইনালের দিন হীরালাল ম্যাচটি খেলবেন না ঠিক করেছিলেন | মায়ের অসুখ , ওষুধ কেনার পয়সা নেই | নিজের উপর ঘেন্নায় সেমিফাইনালের পর বেপাত্তা হয়ে যান | ফাইনালের দিন সকালে তাঁকে খুঁজে বের করেন তিনি, দেন আত্মবিশ্বাস | তিনবার ট্রেডস কাপ জেতার জন্য একটা সোনার মেডেল পেয়েছিলেন হীরালাল , দিয়েছিলেন নাটোরের মহারাজা | সেই মেডেলটা বিক্রি করে মায়ের ওষুধ কিনবার চেষ্টায় ছিলেন হীরালাল | মেডেল বিক্রি করতে বারণ করেন তিনি | তিনি তাঁকে জোর করে দোকানে নিয়ে যান | ওষুধের দোকানী তাঁদের চিনতে পেরে দাম নেননি | সেই সম্মানটুকু আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় হীরালালের | ফাইনালে মোহনবাগানের জন্য মরে যেতেও প্রস্তুত ছিলেন সেদিন হীরালাল মুখার্জি | আজ ২৯ শে জুলাই....১৯১১ সালে আজকের দিনেই খালি পায়ে খেলে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আই এফ এ শিল্ড জিতেছিল মোহনবাগান। #hralalmukherjee #muhanbagan #northkolkata #nator #maharaja #29thjuly #1911 #হীরালালমুখার্জী #news #NewsPortal #Webportal #DigitalMedia (at Kolkata - কলকাতা) https://www.instagram.com/p/CDOhq44JHX-/?igshid=1ddl552z280b6
















