নজরুলের অসাম্প্রদায়িক চেতনা এবং গান্ধীবাদের সাথে তাঁর সমর্থন ও অসমর্থনের বিষয়টি নিয়ে৷ তিনি লিখেছেন, ‘‘অসাম্প্রদায়িক মানবতাবাদে প্রবলভাবে আস্থাশীল এই মহৎ কবির আরাধ্য ছিল সত্য শিব ও সুন্দর৷ প্রবল আত্মবিশ্বাসের সাথে তিনি বলেছেন, ‘সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার উপাসনা, আমার ধর্ম৷ যে কূলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই জন্মগ্রহণ করি, সে আমার দৈব৷ আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই কবি৷'(প্রতিভাষণ: নজরুল ১৯২৯)'' আল আমিন লিখেছেন, ‘‘সুনির্দিষ্ট কোনো ধর্ম, দর্শন কিংবা জীবন চর্যায় তিনি দীর্ঘকাল স্থির থাকতে পারেননি; তবুও সকল ধর্মের সার্বজনীন মূল্যের প্রতি ছিল তাঁর প্রগাঢ় আস্থা৷ আর এই আস্থা তাঁকে হিন্দু কিংবা মুসলমানের কবি না করে, করেছে বাংলা ও বাঙালির কবি৷ তাই তো মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে এবং পরমত সহিষ্ণুতা প্রতিষ্ঠা ও ধর্মীয় সম্প্রীতি সাধনায় তাঁর কবিতা ও গান বাঙালিকে যোগায় অনিঃশেষ প্রেরণা'' গান্ধীর অসহযোগ আন্দোলনে নজরুলের যোগদান প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘সারা ভারত জুড়ে চলছে আসহযোগ আন্দোলন, চরকা আন্দোলন, স্বদেশি আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলনের উন্মাদনা৷ কবি হিসেবে তখনই বাংলা কবিতার বিশাল অঙিনায় নজরুলের আবির্ভাব৷ আবির্ভাবকালে তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের আদর্শগত ‘রোমানটিসিজম' দ্বারা আকৃষ্ট হন৷ মানব জীবনের মৌলিক নীতিবাদের সাথে গান্ধীর অহিংস তত্ত্বের মিল থাকার কারণেই তিনি এ তত্ত্ব দ্বারা আকৃষ্ট হয়েছিলেন৷ মহাত্মা গান্ধীর সঙ্গে নজরুলের প্রথম সাক্ষাত হয় হুগলিতে পরে ফরিদপুরে৷ ১৯২১ সালে নজরুল গান্ধীর রাজনীতির একজন সক্রিয় কর্মী হিসেবে লিখেন: ‘এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়৷/ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়৷/অধীন দেশের বাঁধন বেদন/কে এলো রে করতে ছেদন? (পাগল পথিক, বিষের বাঁশি, নজরুল রচনাবলী, প্রথম খণ্ড, বাংলা একাডেমী ১৯৮০ পৃ: ৯৬)'' ‘‘মহাত্মা গান্ধীকে নিয়ে এটাই ছিল নজরুলের প্রথম গান৷ গান্ধীও বলেছেন, ‘গীতার প্রতি নিষ্ঠাবান কোন লোক, হিন্দু ও মুসলমান ভেদ করবে না৷ গীতাতে প্রতিপাদিত ভক্তি ও ধর্ম ও প্রেমের মার্গে মানুষকে ঘৃণার কোন জায়গা নেই৷' (ইয়ং ইন্ডিয়া, সেপ্টেম্বর ১৯২৭)'' আল আমিন লিখেছেন, ‘‘গান্ধী মনে করতেন মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা মনুষত্ব্যের অবমাননা৷ মানুষকে ঘৃণা করা ঈশ্বরকে ঘৃণা করার নামান্তর৷'' #পারভেজ #সিংগাইর #মানিকগঞ্জ #ParvezAli #Kashimnagar #SingairUpazila #Manikganj #Dhaka #Bangladesh https://www.instagram.com/p/CAdX6sAA7wJ/?igshid=p5f5lu66pjvi