তাঁর ভাষায় তাঁর অহংকারই হল তাঁর ইউএসপি। কারণ এইমূহূর্তে বাংলায় ইন্দ্রজালে নিজেকেই সেরা বলে তিনি মনে করেন। পেশায় যে তিনি জাদুকর। ম্যাজিক তাঁর কাছে 'ওয়ে অফ ইনট্রোডাকশন'। মননে তিনি বৈজ্ঞানিক কারণ ম্যাজিক বিজ্ঞান ছাড়া কিছুই নয়। ম্যাজিক মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলে। আর অবসর যাপনে তাঁর সঙ্গী কবিতা লেখা আর ছবি আঁকা। বাংলার বিনোদন জগতে সব থেকে বেশি বিদেশি মুদ্রা অর্জনের কৃতিত্বও তাঁর ঝুলিতে। ম্যাজিকের জন্য পেয়েছেন মার্লিন পুরষ্কার। তিনি - প্রদীপচন্দ্র সরকার। উঁহু! তাঁর অন্য আর একটি পরিচয় আছে কিন্তু! যে নামেই তিনি জগদ্বিখ্যাত। তিনি জাদুসম্রাট পি.সি.সরকারের পুত্র আর এক জাদুসম্রাট পি.সি.সরকার (জুনিয়র)। আজ তার জন্মদিন। বিস্তারিত পড়তে ক্লিক করুন লিঙ্কে। লিঙ্ক প্রোফাইল বায়োতে.... #P.C.Sarkarjunior #BirthAnniversary #P.C.Sarkar #magician #kingofmagic #usp #indrajal #wayofintroduction #science #poet #artists #news #NewsPortal #DigitalMedia #Webportal #পি.সি.সরকারজুনিয়র (at Kolkata) https://www.instagram.com/p/CDTD4NFJfCX/?igshid=r8jgdfnnvzni












