আজকের এই দিনে...... শুভ জন্মদিন রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। তিনি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একইসঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন।বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে।২০১৪ সালে বিভিন্ন পত্রপত্রিকা'য় সাম্প্রতিক দেয়া সাক্ষাতকারে রিয়াজ জানান: খুব শীঘ্রই তিনি পুরোদমে চলচ্চিত্রে ব্যস্ত হতে যাচ্ছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে পুরো প্রস্তুতি নিয়ে নতুন চলচ্চিত্রে কাজ শুরু করবেন পাশপাশি চলচ্চিত্র প্রযোজনার কথাও বলেছেন। রেডিওবাক্স পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আর শুভ কামনা। #Riaz_Ahamed #Riaz #Ahamed #RiazAhamed #HappyBirthday #Happy #Birthday #HappyBirthdayRiaz #HappyBirthdayRiazAhamed #Music #RadioBaksho Riaz Ahamed https://www.instagram.com/p/B4ETkCklSH_/?igshid=ks9lrhnci8cf













