খিচুড়ি,
ফুড গার্ডেন, নিউ মার্কেট থেকে ক্যাসল সালামের বাড়ির দিকে যেতে একটু আগে বাহাতে এটা।
আমার স্বাদের সেরা চিকেন খিচুড়ি এটা। প্রতি প্লেট ৯০টাকা সাথে আছে ৫-৬ পিস ছোট ছোট করে মুরগির পিস আর সাথে যে মসলা থাকে স্বাদ সেই লাগে। কার কি লাগে জানি না আমার ভালই লাগে তেলের পরিমান কম ছিল। এটা সত্যিই আমার মন কেড়েছে। আর সাথে যদি মেঘলা আবহাওয়া থাকে তাহলে এমন খাবার আমি চাই ই চাই। অল্পের মধ্যে খরচ নিয়ে চিন্তা থাকলে এখানে গেলে টাকা নষ্ট হবে না আমি মনে করি।
দামের সাথে তুলনা করলে দাম কমই আছে। আর ব্যবহার এর কোন ত্রুটি পাই নাই।
এর কোন নেগেটিভ কিছু নাই শুধু খাবার অর্ডারের পর ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।















