লন্ডনে উন্নত চিকিৎসা—আজ রাতেই দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তাঁর মেডিকেল বোর্ড। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে কাতারের আমিরের পাঠানো রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর বা আগামীকাল ভোরে যুক্তরাজ্যে পাঠানো হতে পারে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিংয়ে মেডিকেল…










