হজরত আবু হুরায়রা
(রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন, আল্লাহ্ তাআলা হযরত আদম
(আ) কে তাঁর স্ক্রিতিতে সৃষ্টি করেছেন। তাঁর উচ্চতা ৬০ হাত যখন তিনি (আল্লাহ্)
তাকে আদম সৃষ্টি করলেন, তখন বললেন, “যাও! ওই দলটিকে সালাম করো। তারা হলো উপবিষ্ট
ফেরেশতাগণের একটি দল। তারা তোমরা সালামের কি জভাব দেয় তা মনোযোগ সহ সহকারে শ্রবণ
করো। কেননা, এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। অতঃপর তিনি তাদের নিকট
গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন জভাবে তাঁরা বললেন, “ আসসালামু আলাইকা
ওয়ারাহমাতুল্লাহ” রাসুলুল্লাহ (সঃ) বলেন, “ ফেরেশতাগণ প্রতি- উত্তরে
“ওয়ারাহমাতুল্লাহ” বাক্য বৃদ্ধি করলেন। অতঃপর তিনি আরও বললেন, যত লোক বেহেশতে প্রবেশ
করবে তাঁরা সকলেই আদম (আ)-এর আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে ষাট হাত।
এরপর হতে অদ্যাবধি সৃষ্টি কুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায়
পওছেছে। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিমের বর্ণনা করেছেন।
------ হাদিস নঃ
৪৪২১/১
হযরত আবদুল্লাহ ইবনে
আমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, জইনেক বেক্তি রাসুলুল্লাহ (সঃ) কে জিগ্যেস করলেন,
“হে আল্লাহ্ রাসুল! ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম?” তিনি বললেন, তুমি অপরকে
খাদ্য দেবে তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে।“ (মুসলিম বুখারি শরীফ হাদিস
টি বর্ণনা আছে)
------ হাদিস নঃ ৪৪২১/২
হযরত আবু হুরায়রা
(র) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেনঃ একজন মুমিনের জন্য অপর
মুমিনের ছয়টি কর্তব্য রয়েছে। (১) যখন সে রোগাক্রান্ত হবে, তখন তাঁর সেভা করবে। (২)
যখন সে মিত্তু বরণ করবে, তখন তাঁর জানাযায় উপস্থিত হতে হবে। (৩) যখন তাকে আহ্বান
করবে, তখন সাড়া দেবে। (৬) উপস্থিত, অনুপস্থিত সর্বাবস্থায় সে অপর মুমিনের মংগল
কামনা করবে।
মেশকাত প্রনেতা
বলেন, “আমি এ হাদিসটি বুখারি ও মুসলিম এবং আল্লামা হুমায়দির কিতাবে পায়নি। কিন্তু
আল-জামে প্রণেতা নাসাঈর বর্ণনা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ।
------ হাদিস নঃ ৪৪২১/৩
হজরত আবু হুরায়রা
(র) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা
পূর্ণ ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর
তোমরা পূর্ণ ইমান্দার হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরশ-পরকে ভালবাসবে। আমি কি
তোমাদের কে এমন এক জিনিসের সন্দান দিবো না, যা তোমরা প্রতিপালন করলে তোমাদের
পারস্পরিক ভালোবাসা ব্রিদ্দি পাবে? (তা হল) তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক
প্রচলন কর।
------ হাদিস নঃ ৪৪২১/৪
হজরত আবু হুরায়রা
(র) হতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, আরোহী বেক্তি পদব্রজে
গমনকারী বেক্তিকে, পদব্রজে গরম কারি বেক্তি উপবিষ্ট বেক্তিকে এবং কম সংখ্যক লোক
অধিক সংখ্যক লোককে সালাম দেবে।
------ হাদিস নঃ ৪৪২১/৫
সব মিশকাত শরীফ এর হাদিস
Read the full article