মেঘেরও কোলে জোছনা আসে,
ভোরের শিশিরে দুলে,
আজানের সুরে পাখির বাসা,
কিচির মিচির করে ধূপেরও ঘ্রানে,
শঙ্খের তেজে মাথা নুয়ায়ে,
তোমার ঠোঁটে চুমু ছোঁয়ায়ে,
কামুক চোখে চাঁদ ডুবে যায়।
মেঘের টানে সূর্য ছুঁয়ে,
শাড়ির তলে মুখ ডুবিয়ে,
নাভিকূপে হাবুডুবু খায়,
রসের ভাড়ে ঠোঁট ডুবিয়ে,
নাভিশ্বাসে নিচে নেমে এসে।
অমৃত স্বাদে নেশায় মাতাল,
ছুটাছুটি করে সর্বময়,
বাতাসের ঘোরে,
মাতাল শরীর,
আবছা চোখে নগ্ন মায়া,
শুকনো পাতায় পায়ের ছোঁয়া,
হেলে পরছে গাছের সারি,
সঙ্গমের ব্যক্ত ছায়া,
হারিয়ে যাওয়া নেই তো মানা!
মেঘের টানে রৌদ্রস্নানে,
শিশির বিন্দু চুয়ে পরে,
জল শরীরে অমৃত স্বাদে,
ডুবে যাচ্ছে আস্বাদনে।
জোছনা হারা নিহত মেঘ,
ভোরের কোলে,
ঠোঁটের তরে,
কামড়ে বসে কামার্ত তারা,
হারিয়ে যাওয়ার জলে।
বাতাস স্নানে নষ্টের নষ্টী,
হাবুডুবু খায়,
সঙ্গমের তালে,
জলের তলে শিশির জমে,
নেশায় মাতাল তোমার সুবাসে,
শরীর বয়ে ঘ্রাণ আসে,
শ্বাসে মিশে বাসনায় ফুসছে,
কামিনী ফুলের গন্ধ বেশে,
আষ্টেপৃষ্টে লেপ্টে থাকে,
আরাধ্যের তরে লুটিয়ে বসে।
❝কি যেন খুঁজছে❞
১১-১০-২০২২ (ভোর ৫.৪০ মিনিট।)
লাবু















