১৮৫৬ সালে ২১শে জুন জার্মানির কলোগ্নেতে জন্মগ্রহণ করেন জার্মান ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ফ্রেডরিক ক্লুগে। ১৮৮৩ সালে প্রকাশিত জার্মান ভাষার ক্লুগে ভাষাতত্ত্ব অভিধান (Etymologisches Wörterbuch der deutschen Sprache) তাঁর অনন্য সৃষ্টি। ১৯০৫ সালের ২১শে জুন ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন বিংশ শতকের ফরাসি দর্শন ও মার্ক্সিজমের অন্যতমপ্রভাবশালী অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক ও সমালোচক জঁ-পল সার্ত্র্। অস্তিত্ববাদ ও প্রপঁচবিজ্ঞানের দর্শনে…














