জুন মাসে ধামাকা অফার ঘোষণা রিলায়েন্স জিও-এর তরফ থেকে
জুন মাসে রিচার্জের সাথে রিলায়েন্স জিও কিছু আকর্ষণীয় অফার প্রস্তাব করেছে। তারা এই অফারটির নাম দিয়েছে 4X benifits offer এবং এই অফারে বৈদ্যুতিন যন্ত্রপাতি, জামাকাপড় ও জুতোর ওপর অনলাইন ও অফলাইন কেনাকাটায় লোভনীয় ছাড় পাবেন জিও ইউজাররা। গ্রাহকদের এর অফার দিতে রিলায়েন্স জিও ট্রেন্ডস, ট্রেন্ডস ফুটওয়ার এবং আজিওর সাথে গাঁটছড়া বেঁধেছে । অফারে থাকছে ডিসকাউন্ট কুপন যার মাধ্যমে এই 4X benifits offer টি লাগু হবে। এই 4X benifits দিয়ে জিও গ্রাহকরা ট্রেন্ডস বা আজিওর পন্যতে পেয়ে যাবে বড়সড় ছাড়। জিও জানিয়েছে জুন মাসে ২৪৯ টাকা বা তার উর্ধে রিচার্জ করলে তবেই এই সুবিধা পাবেন গ্রাহকরা। ২৪৯ টাকা বা তার বেশি বৈধ রিচার্জে গ্রাহকরা কুপন পাবেন। এই কুপন দেখা যাবে My Jio অ্যাপ-এর কুপন সেকশনে। এই অফার নতুন ও পুরোনো সমস্ত প্ল্যানের ক্ষেত্রেই প্রযোজ্য। জিও জানিয়েছে, এই রিচার্জটি এডভান্স রিচার্জ হিসাবেও কাজ করবে এবং My Jio অ্যাপ-এর My Plans সেকশনে যোগ হবে, যা বর্তমান রিচার্জের মেয়াদ ফুরালে ব্যবহার করা যাবে। তবে এ রিচার্জ সময়সাপেক্ষ। ১ জুন থেকে ৩০ জুন- এর মধ্যে রিচার্জ করলেই এই অফার প্রযোজ্য হবে। Read the full article














