১২২০ সালে আজকের দিনে কিছু ঐতিহাসিকদের মতে ইস্টোনিয়ার লিহুলায় ইস্টোনিয়ান এবং হানাদার সুইডিশদের মধ্যে “লিহুলার যুদ্ধ” অনুষ্ঠিত হয়। যদিও এই যুদ্ধের সঠিক তারিখ নিয়ে কিছু মতভেদ আছে। এই ঘটনার উল্লেখ “ক্রনিক্যাল অফ হেনরী অফ লিভোনিয়া” এবং “লোভেনিয়ান রাইমড ক্রনিক্যাল”-এ পাওয়া যায়। ১৭৮৬ সালে আজকের দিনে ফ্রান্স এবং ইটালির সীমান্তে অবস্থিত আল্পস পর্বতমালার সর্বোচ্চ তথা পৃথিবীর একাদশ তম…








