অ্যাসিড আক্রান্ত লড়াকু মহিলার ঘুরে দাঁড়ানোর গল্প
কথায় আছে সুন্দরবন মানে জলে কুমির ও ডাঙায় বাঘ। এ হেন প্রতিকূল পরিবেশে প্রতিমুহূর্তে জীবনে ঝুঁকি নিয়ে নিজের পরিচয় তৈরী করার লড়াই চালিয়ে যাচ্ছেন এক অ্যাসিড আক্ৰান্ত মহিলা। পেশায় দিনমজুর বাবার মেয়ে রুবি শেখ, অ্যাসিড আক্রান্ত হন তরুণী বয়সেই এবং সেই থেকেই শুরু এক সামান্য নারীর অসামান্য হয়ে ওঠার গল্প।
প্রত্যাখিত প্রেমিকের ছুড়ে দেয়া অ্যাসিড যে শুধু মুখে ক্ষত স্মৃতি করেছিল তাই নয় ভেঙে গুড়িয়ে দিয়েছিলো রুবির আত্মবিশ্বাস। কিন্তু অশুভের ওপর শুভর জয়ের যে বহু প্রচলিত গল্প বাংলা জানে, অ্যাসিড ভিক্টিম রুবি শেখ তারই অন্যতম উদাহরণ। এই ধরণের আরো খবর পেতে চোখ রাখুন নিচের ভিডিওটি তে












