Photography - নবীশদের জন্য মৌলিক টিপস
Photography - কোথায় ও কখন শুরু? ইতিহাসের জ্ঞান যেহেতু দিতে আসিনি তাই খুব সংক্ষেপে বলব। Photography বা ফটোগ্রাফি শব্দটি মূলত গ্রীক শব্দভান্ডার থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ “আলোর মাধ্যমে অঙ্কন”। ক্যামেরার ধারণা ১ম এসেছিল প্রাচীন চীন থেকে যেটাকে সংক্ষেপে ‘ক্যামেরা অবস্কিউরা’ বলা হয়ে থাকে। এ বিষয়ে বিস্তারিত বলতে গেলে আরেকটা আর্টিকেল লিখতে হবে।ক্যামেরার ধারণার মূল বিস্তার ঘটান আরব পদার্থবিদ ইবনে আল হাইশাম। তিনিই সর্বপ্রথম সত্যিকারের পিনহোল ক্যামেরা আবিষ্কার করেছিলেন। এছাড়া ফোকাল পয়েন্টের সাথে পিনহোলের সম্পর্ক এবং ‘আফটারইমেজ’ এর ধারণাও এসেছে এই মহান ব্যক্তির হাত ধরে। তার রচিত ‘বুক অব অপটিক্স’ পদার্থবিজ্ঞানের ইতিহাসে অনন্য একটি অবদান।হাইশামের মূলনীতি, অ্যালবার্টাস ম্যাগনাসের গন্ধক আবিষ্কার ও জর্জ ফেব্রিসিয়াসের সিল্ভার ক্লোরাইড আবিষ্কার ক্যামেরা তথা ফটোগ্রাফিকে কে আরও বাস্তবতার পথে এগিয়ে দেয়। অবশেষে ফ্রেঞ্চ আবিষ্কারক নিসেফর নেপ্স ১৮২৬ অথবা ১৮২৭ এর কোন এক সময়ে প্রথম নিজের আবিষ্কৃত ক্যামেরায় ছবি তুলতে সমর্থ হন। ছবিটির নাম “View from the Window at Le Gras”। Photography - টিপস ও ট্রিক্স রুল অফ থার্ডসঃ যে ছবিটি তুলবেন, মনে মনে সেটিকে দুইটি সমান্তরাল এবং দুইটি খাড়াখাড়ি লাইন টেনে সমান নয়টি বর্গক্ষেত্রে ভাগ করুন। এতে ছবিটিতে মোট চারটি ছেদবিন্দু সৃষ্টি হবে (১ নং উদাহরণ দেখুন)। আপনার সাবজেক্টকে এই চার ছেদবিন্দুর একটি/দু’টি/তিনটিতে (চাহিদামাফিক)ফেলে ছবিটা তুলুন। সাধারণ যে কোন ছবি থেকে ভিন্ন আমেজ পাবেন (২ নং উদাহরণ দেখুন)। আজকালের অধিকাংশ ক্যামেরায় “Gridline” নামে General একটি অপশন থাকে। সেটি ব্যবহার করলে মনে মনে অনুমান করার ঝামেলা থেকে বেঁচে যাবেন। আর একটি কথা, আপনি Read the full article








