বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে চাকরি।bgb.gov.bd বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদ সমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদের কে বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এস এম এসের SMS প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন Registration করতে হবে। দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা : উচ্চতা : পুরুষ প্রার্থীদৈর জন্য ৫ফুট ০ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদৈর জন্য ৪ ফুট ৮ ইঞ্চি । ওজন পুরুষ ৪৮.৬৩ কেজি এবং মহিলা ৩৬.২৬ কেজি হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য ৩২ ইঞ্চি - ৩৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য ৩০ ইঞ্চি - ৩২ ইঞ্চি । দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বয়স : সাধারণ প্রার্থীদের জন্য ০৭ -০৪-২০১৯ ইং তারিখে ১৮ বছর থেকে ৩০ বছর হতে হবে। জন্ম তারিখ ০৬-০৪-২০০১ বা তার পূর্বে এবং ০৬-০৪-১৯৮৯ বা এর পরে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে , তবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেবিট গ্রহণ যোগ্য নয়। ভর্তির স্থান ও তারিখ : ভর্তির স্থান ও তারিখ রেজিষ্ট্রেশন কৃত প্রার্থীদের কে এসএমএসের মাধ্যমে জানানো হবে। রেজিষ্ট্রেশনের সময় : ১৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখ সকাল ১০ ঘটিকা হতে ১৯ জানুয়ারি ২০১৯ ইং ২৪ ঘটিকা পর্যন্ত ।
















