''আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর… '' মহালয়ার ভোরে গমগমে গলার এই স্তোত্রপাঠ ছাড়া কি বাঙালীর পুজোর ঢাকে কাঠি পড়ে? সেই ১৯৩২ সাল থেকে এই ঐতিহ্য চলে আসছে। প্রথমদিকে অবশ্য মহালয়ার বদলে ষষ্ঠীর দিন সম্প্রচারিত হত 'মহিষাসুরমর্দিনী'। প্রবল জনপ্রিয়তার কারণে কিছু বছর পরে ষষ্ঠীর বদলে মহালয়ার দিন থেকে প্রচার শুরু হল। সেই থেকে একই ধারায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালী মহালয়ার দিন ঠিক ভোর চারটেয় শুনে আসছে 'মহিষাসুরমর্দিনী'। কেবল একবার ছেদ পড়েছিল এ ধারায়। ১৯৭৬ সালে মহালয়ার ঊষালগ্নে উত্তমকুমারের কন্ঠে বাংলা শুনেছিল 'দেবীং দুর্গতিহারিণীম্' এবং মানুষের হৃদয় জয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বাঙালীর মহানায়ক। তারপর রেডিও অফিসে প্রবল ভাঙচুর, বিক্ষোভের পর রেডিও কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন ষষ্ঠীর সকালে 'মহিষাসুরমর্দিনী' সম্প্রচার করতে। তবে সেবার মায়ের আগমনীর সুর বেজেছিল বাংলার আকাশে-বাতাসে। কেন এই উন্মাদনা? কি সেই মূর্চ্ছনা লুকিয়ে আছে ঐ মন্ত্রোচ্চারণে? আছে এক দীর্ঘদেহী গৌরবর্ণ মানুষের ভরাট গলার জাদু। তাঁর নাম তো আমরা সবাই জানি। নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।আজ তার জন্মদিন..... বিস্তারিত জানতে ক্লিক করুন লিঙ্কে। লিঙ্ক প্রোফাইল বায়োতে.... #birendrakrishnabhadra #BirthAnniversary #1932 #1976 #uttamkumar #mohisasurmardini #News #NewsPortal #Webportal #Digitalmedia #বাঙালি #বাংলা (at KOLKATA) https://www.instagram.com/p/CDdDiiRp5co/?igshid=1ryjk3v7ax6nq