Book Fair 2022: ২১তম করিমগঞ্জ বইমেলার আজকের উদ্বোধন
পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : শুরু হল করিমগঞ্জ বই মেলা৷ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের অ্যাকাডেমিক পুরষ্কার শাকুর মজিদ৷ বলেন, আড়াই বছর আগে জ্ঞানের সূচনা হয়েছিল৷ তখন পাথরে বা গাছের চামড়া বা পাতায় লিখে রাখা হতো৷ পরবর্তীতে মিশরে কাগজ আবিস্কার হয় আর কাগজের ব্যবহার হতে থাকে৷ বই হচ্ছে জ্ঞানের আকর, যা থেকে আমরা সাধারনত তথ্য সংগ্রহ করে থাকি৷ বইমেলা ও বই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে৷ আগামী প্রজন্ম বই ব্যবহার করবে কি না সন্দেহ প্রকাশ করে বলেন, একটি ২৫ বছরে যুবকরা যেখানে ই-বুকের সাহায্য নিচ্ছে, সেখানে বয়স ৫২ হলে তারা কি বইয়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? মৃন্ময় রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বই না থাকলে আমাদের শিল্প সংস্কৃতি টিকিয়ে রাখা অসম্ভব হবে৷ তাই বই পড়াকে বাঁচিয়ে রাখা জরুরী৷ বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব, পদ্মশ্রী ডা. রবি কান্নান, সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী, সুব্রত দেব সহ অন্যরা৷ বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী মেলা আয়োজনে নানা অসুবিধার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান৷ গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার প্রবীর ভট্টাচার্য৷ Read the full article















