NVIDIA Ampere - নেক্সট জেনারেশন জিপিইউ আর্কিটেকচার
এনভিডিয়া - জিপিইউ এর জগতে এক অনন্য নাম। সম্প্রতি হয়ে যাওয়া জিপিইউ টেকনোলজি কনফারেন্স ২০২০ এ এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং শোনালেন চমকপ্রদ একটি খবর। এনভিডিয়ার জিপিইউ পরিবারে যোগ হয়েছে নতুন সদস্য। তারা এটাকে ডাকছেন এ-১০০ নামে। জিপিইউ জগতের এ নতুন সদস্যকে তৈরি করা হয়েছে এনভিডিয়ার নেক্সট জেনারেশন জিপিইউ আর্কিটেকচার আম্পেয়ার (NVIDIA Ampere) এর সহায়তায়।তবে, সাধারণ ইউজারদের জন্য দুঃসংবাদ হচ্ছে, এনভিডিয়ার এ নতুন আর্কিটেকচারের উপর ভিত্তি করে কোন গেইমিং বা সাধারণ গ্রাফিক্স কার্ড বাজারে আসছে না। এনভিডিয়ার জিপিইউগুলোকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়ঃজিফোর্স – গেইমিং এর জন্যকুয়াড্রো – কনজিউমার ওয়ার্কস্টেশনের জন্যতেস্লা – এন্টারপ্রাইজ সল্যুশনের জন্যআম্পেয়ার (NVIDIA Ampere) মূলত তৃতীয় ঘরানার জন্য তৈরি জিপিউ আর্কিটেকচার। এটি বিগ ডাটা সেন্টারগুলোতে ডিপিইউ হিসেবে ব্যবহৃত হবে। পর্দার আড়ালের খবর শুনে হতাশ লাগছে? ভাবছেন আদার ব্যপারীর জাহাজের খবরে কি লাভ? লাভ আছে। তার আগে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন-আপনার বর্তমান গ্রাফিক্স কার্ড দিয়ে কি ২০২০ এর এখন পর্যন্ত রিলিজ হওয়া সব গেইম আলট্রা সেটিংসে খেলা যায়?আপনি কি এনভিডিয়ার আরটিএক্স ৩০৮০টি.আই. কার্ডের জন্য মনে মনে অপেক্ষা করছেন?সাইবারপাঙ্ক ২০৭৭ গেইমটি রিলিজের জন্য দিন গুনছেন?আরটিএক্স এবং ডিএলএসএস ২.০ Read the full article












