#jorpukuria_barura #dr_neyamat. ঘোরাঘুরির নির্ঘন্ট॥ নেয়ামত ভূঁইয়া বিশ্ব ঘুরে ঘোর বিপাকে, ঘুরছে মাথা ঘূর্ণিপাকে। ঘোরের মাঝে ঘুরছে সবে, ঘুরা কি আর সাঙ্গ হবে? দোলনা থেকে গোর অবধি, মাথার ঢালি জল-জলধি। ঠান্ডা কি হয় তপ্ত মাথা, ঘুরছে যেন কলের যাঁতা। বখতিয়ারের ঘুরলো ঘোড়া, টগবগিয়ে বাংলা জোড়া। দেশ-বিদেশে পর্যটকে, স্বজনসহ ঘুরছে সখে। ঐতিহাসিক বেনের বহর, ঘুরলো কতো রাজ্য-শহর। কত্তো নাবিক সদলবলে, ঘুরছে অথৈ সাগর জলে। পাজেরোতে ঘুরছে মামা, রাধার পিছে ঘুরছে শ্যামা। ভনভনিয়ে ঘুরছে মশা, চলছে যেনো যুদ্ধদশা। খড়্গহূলে সব্যসাচী, ঘুরছে মশা, ঘুরছে মাছি। ঘূর্ণিবলে ঘুরছে লাটিম, দম ফুরালে টিম-টিমা-টিম। যানবাহনের ঘুরছে চাকা, হাওয়ার ঘুরে উপরি-টাকা। গৌরি সেনের টাকার থলে, ঘুরছে কেবল রঙ-মহলে। রাতের রাণি রাজার আশায়, ঘুরছে হোটেল পার্কে-বাসায়। ঘূর্ণিবায়ু গর্কি ঘুরায়, সার্কাসে সঙ চর্কি ঘুরায়। কারখানাতে ঘুরছে চাকা, কনের হাতে কাঁকন-শাঁখা। দেবদূতেরা ঘুরছে রথে, ভবঘুরে ঘুরছে পথে। হাওয়ার তালে ঘুরছে ঘুড়ি, কৌটা মাঝে মুড়কি-মুড়ি। লাটাই ঘুরে সূতোর টানে, ঘুরছে ঘুড়ি আকাশ পানে। ঘুরছে অলি ফুলে ফুলে, ঝিনুক ঘুরে সাগর কূলে। চরকা ঘুরে চাকার টানে, ঢেউ ঘুরে যায় বন্যা-বানে। রেলগাড়িতে ঘুরছে চেকার, অফিস পাড়ায় ঘুরছে বেকার। সময় ঘুরায় ঘড়ির কাঁটা চন্দ্র ঘুরায় জোয়ার ভাটা। ঘুরলে পুঁজি বিত্ত বাড়ে, বিশ্বঘুরে বৃত্তাকারে। শুঁড়ি খানায় আকাশ-পাতাল, নেশার ঘোরে ঘুরছে মাতাল। চালবাজেরা চাল ঘুরিয়ে, নিচ্ছে দেশের ধন কুড়িয়ে। কক্ষপথে ঘুরছে গ্রহ, পত্র হাতে বার্তাবহ। ঘুরছে বলদ টানছে ঘানি, টাকার পিছে ঘুরছে আনি। মৌমাছিরা ঘুরছে বনে, ফুলের মধুর অন্বেষণে। পেপার হাতে ঘুরছে হকার, আকাশ পথে বিমান-ফকার। মাস্তানেরা রামদা হাতে, ঘুরছে পাড়া মহল্লাতে। স্বপ্ন ঘুরে ঘুমের ঘোরে, ভাগ্য ঘুরে মামার জোরে। ইতিহাসের ঘুরলে চাকা, মুক্তি আসে রক্তমাখা। বিন্দুটাকে কেন্দ্রে জুড়ে বৃত্ত ঘুরে সমান দূরে। দরিদ্রতার বিন্দু নাকি, ঘুরছে বিষের বৃত্ত আঁকি। #dr_nubhuiyan #বরুড়া #Neyamat #banglakobita #bengalikobita #apoetic #a_poetics #poetryofneyamat #বাংলাকবিতা #Dr_NeyamatUllahBhuiyan #bengalikobita #কবিতা #englishpoetry #ড_নেয়ামতউল্যাভূঁইয়া #poetsofinstagram #গীতিকা #lyricist #গীতিকবিতা #সাহিত্য #poetrybyneyamat #নেয়ামত #lyrics #নেয়ামতভূঁইয়ারকবিতা #poetryofneyamat #neyamat_poetry #বাংলাকবিতা #dr_nubhuiyan #গীতিকবিতা #poems #englishliterature https://www.instagram.com/p/CjZgPfnB8a1/?igshid=NGJjMDIxMWI=













