২০১৬ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদের মাজা গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই সার্জিক্যাল স্ট্রাইকের দু’বছর পরেও তরজা অব্যাহত এখনও। এখনও লোকের মুখে মুখে উঠে আসে ভারতীয় সেনার সেই দুঃসাহসিক অভিযানের কথা। কিন্তু বিষয়টা একদমই পছন্দ নয় প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডার। তাঁর মতে, পুরো বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে।













