মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা!
স্ব-নির্ভরশীল হতে কে না ভালবাসে, আমাদের দেশে এমন অনেক উদ্যমী নারী আছেন যারা নিজের শ্রম, দক্ষতা, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে চান। আর স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। বিষয়টা যেহেতু নারী উদ্যোক্তা হওয়ার, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধকতা হিসেবে বিভিন্ন মানসিক, পারিবারিক এবং সামাজিক কুসংস্কার রয়েছে সেগুলো সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। এর জন্য পরিবারের সহযোগিতা ও উৎসাহ প্রয়োজন। তাদের বুঝতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার পরিকল্পনা কি ইত্যাদি। বর্তমান সময়ে মহিলা উদ্যোক্তাদের প্রতি পারিবারিক দৃষ্টিভঙ্গিতে আগের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। এখন পরিবার থেকে তারা নানাভাবে সহায়তা পাচ্ছে। কারন একজন মহিলা উদ্যোক্তা শুধু নিজের জন্য কাজ করেন না বরং পরিবারের আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন।
বাংলাদেশে অনেক নবীন অনুপ্রাণিত মহিলা উদ্যোক্তা আছেন যারা ব্যবসা শুরু করার পরিকল্পনা করলেও তাদের মনে প্রশ্ন জাগে তাদের জন্য ভালো ব্যবসা আইডিয়া কি হতে পারে যা তারা সহজেই ঘরে বসে অবসর সময়ে করতে পারেন। আজ এমনই কয়েকটি ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যা আপনি সহজে এবং কম পুঁজিতে শুরু করতে পারেন।
১. ঘরে তৈরী খাবারের ব্যবসা : বর্তমান সময়ে মহিলাদের জন্য জনপ্রিয় এবং ক্ষুদ্র ব্যবসা আইডিয়া গুলোর মধ্যে একটি হল ঘরে খাবার তৈরীর ব্যবসা। কারন হাতে তৈরী খাবার বিক্রি করার অনেকগুলো সুবিধা রয়েছে। ফেসবুক পেইজের মাধ্যমে খুব সহজেই খাবারের অর্ডার নিয়ে বিক্রি করতে পারবেন। এছাড়া অনেকগুলো ফুড ডেলিভারি অ্যাপ যেমন- ফুডপান্ডা, ফুডপিওন, ফুডটং ইত্যাদির মাধ্যমে খাবার বিক্রি এবং ডেলিভারি দিতে পারবেন।
২. কাপড়ের ব্যবসা : করোনা মহামারির এই ক্রান্তিকালে সবাই যখন লোকাল মার্কেট ঘুরে কেনাকাটা পরিহার করে অনলাইন শপিং এর দিকে ঝুঁকছে ঠিক সেই মুহূর্তেই অনলাইন ব্যবসা শুরু করা মহিলাদের জন্য যুগোপযগী সিদ্ধান্ত হতে পারে। অনলাইন হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেটা আপনি নিজের ইচ্ছে অনুযায়ী ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন। আপনারা খুব সহজে ফেসবুক বা অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে অল্প খরচে কাপড়ের ব্যবসা চালিয়ে যেতে পারেন। তবে এই ব্যবসায় সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম, ধৈর্য্য এবং সততা।পাশাপাশি কাপড়ের মান ভালো এবং কাপড়ের দাম থাকতে হবে সহনীয় যাতে করে সকল শ্রেণীর মানুষ ক্রয় করতে পারে। কাপড়ের চাহিদা কখনো শেষ হবার নয়। তাই কাপড়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা।
৩. প্রসাধনী বা কসমেটিক ব্যবসা : বর্তমানে আরো একটি লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম হচ্ছে প্রসাধনী বা কসমেটিক এর ব্যবসা। সাজসজ্জার প্রতি নারীদের সৃষ্টিগত প্রবণতা রয়েছে। তাই তাদের অঙ্গসজ্জার জন্য বিভিন্ন প্রকার গহনার সঙ্গে চাই প্রসাধনী বা কসমেটিক। যেমন - কানের দুল, গলার হার , ব্রেসলেট, লিপষ্টিক, ক্রিম, পাউডার, মেকআপ ইত্যাদি। আর এ খরচ করতে মেয়েরা কোনো প্রকার কার্পণ্যতা করে না। তাই প্রসাধনী ব্যবসা হতে পারে মেয়েদের জন্য লাভজনক আয়ের উৎস।
৪. ক্রাফট ব্যবসার আইডিয়া : ক্রাফটিং কে ঘরের সৌখিন ব্যবসা বলা হয়। সংসার জীবনে অবসর সময়ে মহিলারা চাইলেই ঘরে বসে ব্যবসা শুরু করতে পারবেন। এটি একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসা করলে যেমন পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আসে তেমনি নিজের দক্ষতা ও গুণ বৃদ্ধি পায়। এই ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হল জামা কাপড় রং দিয়ে ডিজাইন, জুয়েলারি তৈরী, ছবির ফ্রেম, শো পিস তৈরী, ফ্লোর ম্যাট ইত্যাদি।
৫. ফ্রিল্যান্সিং : ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। উপরের কোনো কিছুতেই যদি আপনি আগ্রহী না হন তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য একটি অনলাইন ভিত্তিক পেশা। যা আপনি ঘরে বসেই সামাল দিতে পারেন, শুধু প্রয়োজন একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। ওয়েব ডেবেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি সহ নানা রকমের কাজ রয়েছে। এটা নির্দিষ্ট কোনো ধরা বাধা নিয়ম নেই। আপনি চাইলে একাধিক কাজের করতে পারেন। আপনি যদি এ পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার কম্পিউটার, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও লেখালেখির উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
উপরোক্ত ব্যবসা গুলোর মধ্য থেকে আপনার নিজের যোগ্যতা, কর্মদক্ষতা অনুযায়ী যে কোনো একটি ব্যবসা অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। অনেক মহিলারা আত্মবিশ্বাসী কিন্তু বাজার সর্ম্পকে সুস্পষ্ট ধারনা না থাকার কারনে সফলতা আসে না। আবার অনেকের আত্মবিশ্বাসের ঘাটতিও রয়েছে। এর জন্য প্রয়োজন প্রশিক্ষণ, সঠিক পরিকল্পনা, ইতিবাচক মনোভাব এবং পরিশ্রমী, পাশাপাশি থাকতে হবে ধৈর্য্য। নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে হাল ছেড়ে দিলে চলবে না বরং ধৈর্য্য ধরে এগিয়ে যেতে পারলে আসবে সফলতা।
নারী উদ্যোক্তা সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য আর্থিক সার্ভিস প্রদানকারী ও গ্রাহকদের মধ্যে সরল যোগাযোগের মাধ্যম নিয়ে দেশে ১ম বারের মত ই-ফিন্যান্স সল্যুশন নিয়ে কাজ করছে সংযোগইউ, যা সকল শ্রেনী পেশার মানুষের জন্য আর্থিক যোগাযোগকে সহজ করবে। সংযোগইউ অ্যাপের মাধ্যমে আপনি ঋণ সহ যে কোন আর্থিক সার্ভিস সম্পর্কিত তথ্য জানতে ও আবেদন, প্রসেসিং সহ সব করতে পারবেন ঘরে বসে অনলাইনে।
রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন: https://shongjogyou.com/sign-up