ঈদের শুভেচ্ছা বিনিময়ের দোয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ও ইবাদত। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো— এ দোয়া পাঠ করা উচ্চারণ : তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ : আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন। ওয়াসিলা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। মহানবী (সা.) বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি, হাদিস : ৩/৪৪৬) https://www.youtube.com/watch?v=FytamQ537M8







