রসগোল্লার জন্য আগেই জি আই বা বিশেষ ভৌগোলিক পরিচয় পেয়েছে পশ্চিমবঙ্গ। এবার আরও নয়টি পণ্যের জন্য জি আই বা বিশেষ ভৌগোলিক পরিচয় পেল এরাজ্য। এগুলির মধ্যে রয়েছে, মাদুরকাঠি, মুখোশ, ডোকরা, টেরাকোটা, চিৎপুরের আতর ও আরও অন্যান্য পণ্য। নবান্ন সূত্রে জানা গেছে ২০১৭-১৮ অর্থবর্ষে এই পণ্যগুলি কেন্দ্রীয় সরকারের কাছে জিআই তকমা পেয়েছে। যা দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ।














