#googleanalyticsexpert স্যান জুঁ'র আর্ট অফ ওয়ার বইটি পড়ার সময় কয়েকটি লাইন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, লাইনগুলো ছিল এরকম- “Appear weak when you are strong, and strong when you are weak.” “The supreme art of war is to subdue the enemy without fighting.” “If you know the enemy and know yourself, you need not fear the result of a hundred battles. If you know yourself but not the enemy, for every victory gained you will also suffer a defeat." যারা বইটি পড়েন নি, তারা হয়তো ধরে নিবেন যে যুদ্ধের কৌশলের সাথে আবার ব্যবসার কি? হ্যাঁ, এই বইয়ের সাথে ব্যবসায়ের অনেক কিছুই মিলে যায়। বিশ্বের সব বড় বড় বিজনেসম্যান, এক্সিকিউটিভ, মার্কেটিং গুরু, অ্যানালিস্ট থেকে শুরু করে মোটামুটি যারা ব্যবসায়ের সাথে যুক্ত তাদের সবার কাছেই এই বইটি অবশ্য পাঠ্য। এই বইয়ের শিক্ষা নিয়ে আপনি ঢাল-তলোয়ার বিহীন নিধিরাম সর্দার হয়েও বড় কোন প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারেন। যাই হোক, তো এই লাইনের সাথে আপনার ব্যবসায়ের সম্পর্ক কি? কয়েকদিন আগে আমাদের হাতে একটি গুগল অ্যাডসের কাজ হাতে হাসে। ক্লায়েন্টের তেমন কোন ইনফো না দিয়েই আমাদের মার্কেটিং প্ল্যান বানাতে বলল। ক্লায়েন্ট যা দিয়েছে তা দিয়েই বসতে হল। এক রাত খেটেখুটে আমি ও আমার অ্যাসোসিয়েট মিলে একটা মার্কেটিং প্ল্যান বানালাম। এর মধ্যে আমি যেসব টুলসের সাহায্য নিয়েছি তার মধ্যে গুগল অ্যানালিটিকস অন্যতম। কেনই বা গুগল অ্যানালিটিকস? আপনার একটি ওয়েবসাইট আছে, আর আপনার কাছে গুগল অ্যানালিটিক্স নেই। এর মানে হল, আপনি বিশাল সমুদ্রে একজন চোখ বাঁধা নাবিক। এই টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন কতজন ভিজিটর বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসছে, তারা কোন কোন প্ল্যাটফর্ম (ফেইসবুক, ইউটিউব, বা গুগল) বেশি ব্যবহার করে। তাদের বয়স, লিঙ্গ, ওয়েবসাইটে তারা কতক্ষণ সময় ব্যয় করে, কোন কোন পেজে তারা ক্লিক করে, কোন কোন দেশ থেকে আপনার বেশি ট্রাফিক বা ভিজিটর আসে, এসকল তথ্য সহ আরো নানান বিষয়। আপনি যদি সত্যিই ওয়েবসাইট দিয়ে নগদ কামাতে চান, তাহলে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে আপনি একরকম বাধ্য। কিভাবে কাজ করে গুগল অ্যানালিটিক্স? একটি ওয়েবসাইট বানানো মূল লক্ষ্যই হল ট্রাফিক জেনারেট করা, সেই ট্রাফিক থেকে অ্যাডসেন্সে টাকা ইনকাম করা, অ্যাফিলিয়েটের মাধ্যমে আয় করা, বা নিজস্ব পণ্য বিক্রি করা। গুগল অ্যানালটিক্স কাজ করে একটি কোডের মাধ্যমে যা আপনার ওয়েবসাইটের Header এ প্লেস করতে হবে। যেমনটা আমরা ফেসবুকের পিক্সেল সেটাপ করে থাকি। একবার প্লেস করা হয়ে গেলেই আপনার অ্যানালিটিক কাজ করা শুরু করবে। বাকিটা ফেবুতে https://www.instagram.com/p/CQMtorSHIXi/?utm_medium=tumblr