আমিতো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানিনা আমি কি করতে পারব? 🧑💻 আমার আব্বু /আম্মু/বড় ভাই/ বড় বোন আমাকে তো টাকা দিবেনা ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য 🥺 আমি করতে চাই কিন্তু আমার কাছে তো টাকা নাই 💰 আমার কাছে তো ল্যাপটপ বা পিসি নাই আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব?💻🖥️ এবার একটু মনোযোগ দিয়ে শোনেন ☺️☺️ ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমত আপনাকে ধৈর্য এবং প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। আর ফ্যামিলির কথা যদি আসে তাহলে আমি বলব যখন একটা সন্তান দামি ফোন অথবা দামি বাইক কিনতে চাই, প্রথমেই তার পরিবার তাকে নিষেধ করে দেয় কিন্তু বারবার ফ্যামিলিকে মানিয়ে আমরা সেই কাঙ্খিত মোবাইল অথবা বাইক কিন্তু কিনে ফেলি। সুতরাং ফ্যামিলির কোন দোষ নেই তাদেরকে সুন্দর এবং সঠিক উপায়ে বুঝালে তারা অবশ্যই বুঝবে।🥰 আর যদি বিষয়টা হয় টাকার তাহলে আমি বলব, আমাদের যদি টাকার কোন সমস্যাই না থাকতো তাহলে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকামের সোর্স তৈরি করার কথা চিন্তা করতাম না। জীবনে একটি সঠিক সিদ্ধান্ত যদি আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে সুতরাং আপনাকে এতোটুকু রিক্স নেওয়া উচিত 🤗। ফ্রিল্যান্সিং এর কোর্স করার জন্য ল্যাপটপ অথবা পিসি অত্যাবশ্যকীয় নয় আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই আপনি ফ্রিল্যান্সিংয়ের স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে পারেন। অনেকে আবার বলবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? দালালি করতে আসছে কিনা? ঠিক সব সেক্টর মোবাইলে সম্ভব না যেমন ডিজিটাল মাকেটিং যার ৯০% মোবাইলে পসিবল, আপনি কি শুরুতেই বড় বড় কাজ দিয়ে শুরু করবেন? না! পারবেন ও না বড় কাজ এত সোজা না গুছিয়ে বায়ার কে বুঝিয়ে দেওয়া, তাই প্রথমে ছোট ছোট কাজ করে এক্সপিরিয়েন্স নিতে হয়। তো ছোট ছোট কাজ গুলাও মোবাইলে করা যায়। #happyfreelancing #ফ্রিল্যান্সিং_ক্যরিয়ার https://www.instagram.com/p/CmWfLfwpQkW/?igshid=NGJjMDIxMWI=



















