ভুতুড়ে ট্রেন চলছে ১৫ বছর ধরে। ভুতেরাও জানেনা তারা মারা গিয়েছে Horror movie explain in Bangla
এক রাতে একটি ট্রেন সিউল থেকে ইয়েসু উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ট্রেন দুর্ঘটনায় ২৫০ জন যাত্রী নিহত হয়। ১৫ বছর পরে, ওই একই ট্রেন শেষবারের মতো একই লাইনে চলছে। মি-সান নামে একজন স্টুয়ার্ডেসের আজ কাজের প্রথম দিনই সেই ট্রেনে কাজ করছেন। তার বাবা ১৫ বছর আগে বিধ্বস্ত ট্রেনের একজন স্টাফ ছিলেন। যিনি 15 বছর আগে বিধ্বস্ত ট্রেনে মারা গিয়েছিলেন এবং কেউ কেউ এই দুর্ঘটনায় জন্য তাকে দায়ী করেছিলেন।কিন্তু সে তাতে কর্ণপাত করেনা। আর তার চাকরির প্রথম দিনেই তার সাথে ঘটে যায় হাড় হিম করা ভৌতিক ঘটনা।












