ঈমান মজবুত এবং বৃদ্ধি করার উপায়
ঈমান আল্লাহ ও বান্দার মাঝের সেতুবন্ধন। ঈমান হ্রাস পেলে আল্লাহর সঙ্গে সম্পর্কও হ্রাস পায়। আর ঈমান বৃদ্ধি পেলে আল্লাহর সঙ্গে সম্পর্কও বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে বান্দার ঈমানে প্রভাব পড়ে। ঈমান বাড়াতে করনীয়- আল্লাহর জিকির করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা, আল্লাহর জন্য বন্ধুত্ব ও শত্রæতা, বিনম্রতা ও লজ্জাশীলতা, সর্বোপরি বেশি বেশি নেক আমল করা এবং যাবতীয় গুনাহ বর্জন করা। হে আল্লাহ! আপনি ঈমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং ঈমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দিন। কুফর, পাপাচার ও আপনার অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। আমীন।https://www.youtube.com/watch?v=1SW-CmCrAxc










