#ভালোর _গল্প_বলি আমাদের চারপাশে কত কিছুই না ঘটে যাচ্ছে। আমরা অনেক সময় সেগুলো লক্ষ্যই করিনা, আবার অনেক সময় ভালোভাবে লক্ষ্য করি। যেমন আমি কোথাও ভ্রমণে গেলে আমার কোনো জিনিসের খোসা, উচ্ছিষ্ট থাকলে সেগুলো আমার ব্যাগে নিয়ে নিই, শুধু ভ্রমণেই নয় এর বাইরেও ধরো আমি চকলেট খেলাম বা চিপস খেলাম আর আশেপাশে ডাস্টবিন পেলামনা, তাহলে আমি সেটা নিজের কাছে রেখে দিই এবং ডাস্টবিন পেলে ফেলি আর যদি না পাই তাহলে সেটা বাসায় এনে আমার রুমের ডাস্টবিনে ফেলি। এটাতো গেলো নিজের। একবার আমি অফিস যাচ্ছিলাম যাওয়ার পথে রোডের মধ্যখানে একটা মাঝারি সাইজের পাথর ছিল। এটার ফলে যেকোনো ধরণের দূর্ঘটনাও হয়ে যেতে পারে। আমার সিএনজি ড্রাইভার সিএনজি থামিয়ে পাথরটা একপাশে সরিয়ে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে। এধরণের অসংখ্য ভালো কাজ প্রতিনিয়ত আমরা করছি, আমাদের সামনে হচ্ছে। সেগুলোই আমরা এখন থেকে সবার সামনে তুলে ধরবো এবং আমরাও এধরণের ভালো কাজ করবো ও অন্যদেরকে উৎসাহিত করবো। এই গল্প গুলো দিয়েই শুরু হতে যাচ্ছে আমাদের বুক ক্লাবের নতুন পর্ব "ভালোর গল্প বলি"। তাই আর দেরি না করে তুমি করেছ বা তোমার আশেপাশে হয়েছে এধরণের কাজগুলো লিখে আমাদের মেইলের মাধ্যমে পাঠিয়ে দাও, যেগুলো অন্যদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। তোমাদের মধ্য থেকেই অনেকে সুযোগ পাবে বুক ক্লাবের মাসিক সভাতে সবার সামনে গল্পগুলো বলার এবং সেইসাথে সেই গল্পগুলো আমরা পেইজ থেকেও পোস্ট করবো। তাই আর দেরী না করে তোমার দেখা বা করা ভালোর গল্পগুলো পাঠিয়ে দাও আমাদের মেইলে। মেইলের সাবজেক্টে লিখবে, ভালোর গল্প বলি। মেইলে অবশ্যই তোমার নাম, শ্রেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগের নম্বর সংযুক্ত করে দিবে। যে মেইলে পাঠাতে হবে, [email protected] #kiactg #kiadda #kiachattogram #BhalorGolpoBoli #kishoralo #kiameeting #newevent https://www.instagram.com/p/BssFTF1BTlP/?utm_source=ig_tumblr_share&igshid=1e8nz4tovp5nu









