আজ শুরু থেকেই ক্রোমা
New Post has been published on https://sentoornetwork.com/east-bengal-kromah/
আজ শুরু থেকেই ক্রোমা
নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘণ্টা বাদেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে কল্যাণীর মাঠে শুরুতেই ক্রোমা লালহলুদ জার্সিতে প্রথম একাদশে মাঠে থাকবেন কিনা। তবে আইজল এফসি-র বিরুদ্ধে শুরু থেকেই ক্রোমার খেলার সম্ভাবনা প্রবল। মার্কোস লাল কার্ড দেখে মাঠের বাইরে। অগতির ভরসা গতি ক্রোমা। আজকে কল্যাণীর মাঠে গতিকেই অস্ত্র করে জিততে চাইছে ইস্টবেঙ্গল। আজকে ইস্টবেঙ্গল জিতলে মনোবলও চাঙ্গা হবে সকলের। লিগের লড়াইয়ে থাকবে কি থাকবে না তা পরের কথা। কিন্তু লালহলুদের জিতটা আজ খুব জরুরি। আজ ক্রোমার সঙ্গী হতে পারেন বিদ্যাসাগর সিং। আসলে বিদ্যাসাগরের গতি কাজে লাগাতে চাইছেন কোচ মারিও। তবে চিন্তায় রয়েছেন লালহলুদের হেডস্যর। কেননা, কাল অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন একমাত্র ধারাবাহিক ভাল খেলা বিদেশি খুয়ান মেরা গঞ্জালেস। যদিও তিনি বলছেন, চোট তেমন গুরুতর নয়। আইজলের বিরুদ্ধে মাঠে নামব। কাশিম আইদারাও দলকে ভরসা দিতে মাঠে নামবেন। তাঁর চোট নেই বলেই জানা গেছে। ইস্টবেঙ্গলের রক্ষণভাগের বিদেশি ক্রেসপির ভাগ্য নির্ভর করছে আজকে তাঁর পারফরম্যান্সের ওপর। কারণ, ছন্দে নেই স্পেনীয় এই ডিফেন্ডার। গতকালের অনুশীলন দেখে মনে হয়েছে, কোচ মারিয়ো খুব সতর্ক। আইজলের গতির বিরুদ্ধে গতিকেই কাজে লাগাবেন। এবং সেইসঙ্গে তিনি চাইছেন প্রথমেই গোল তুলে নিতে। সেইকারণেই শুরুতেই ক্রোমা হল কোচের প্রথম পছন্দ।








