এক অদ্ভুত নিয়ম বাবাকেই বিয়ে করতে হয়
New Post has been published on https://sentoornetwork.com/traibaldaughter-marry-her-father-rules-of-mandi-tribal/
এক অদ্ভুত নিয়ম বাবাকেই বিয়ে করতে হয়
শান্তা শিকদার
সেই ছোট্টবেলায় পুতুল খেলতে খেলতে মেয়েদের মনের মাঝে সংসার গড়ার এক বাসনা একটু একটু করে জমে ওঠে। তারপর যখন কাঙ্ক্ষিত মানুষকে জীবনে পায় তখন সেই স্বপ্ন মেলে পাখা। পুতুল খেলার সেই মিছিমিছি সংসার রূপ পায় বাস্তবে। কিন্তু বিচিত্র এই পৃথিবী নামক সংসার। বিচিত্র রকম মানুষ, বহুরকম জাতি। কত যে বিস্ময় লুকিয়ে আছে সেই মানবজাতির গভীরে তা অকল্পনীয়। এমন এক মানব জাতি মান্ডি উপজাতি। মেয়ের সঙ্গে নিজের স্বামীকে ভাগ করে নেন এই উপজাতির মাযেরা। অবিশ্বাস্য লাগলেও,এটাই সত্যি, এটাই রীতি। এই চলই দীর্ঘদিন ধরে চলে আসছে মান্ডি উপজাতির মধ্যে। ভারতের অসম, নাগাল্যান্ড, মেঘালয় ছাড়াও বাংলাদেশের কিছু অংশেও এই উপজাতির বাস। আর এদের মধ্যে চালু আছে এই অদ্ভুত প্রথা। মান্ডি ঘরের মেয়েদের কখনও নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি পাঠানো হয় না। তাই নিজের বাবাকেই বিয়ে করতে হয় মেয়েকে। জীবনে চলার পথে কখনও কোনও পছন্দের জীবনসঙ্গীকে নিয়ে স্বপ্ন দেখে না মান্ডি উপজাতির মেয়েরা। একটু বড় হলেই তাকে জেনে নিতে হয় তাঁর বাবাই তাঁর স্বামী। মান্ডি কন্যা অরোলা ডালবোটের জীবনকাহিনি শুনলে মনে হবে এক নিষ্ঠুর নিয়মের জাঁতাকলে আটকে পড়া এক অভাগিনীর জীবনগাথা। বাংলাদেশের মধুপুর নিবাসী বছর ৩০-এর এই যুবতী যখন খুব ছোট, তখনই মারা যান তাঁর বাবা। তখন তাঁর মা আর একটি বিয়ে করেন। আর সেই বয়স থেকেই মায়ের দ্বিতীয় স্বামীকেই নিজের স্বামী হিসেবে চেনানো হয় তাঁকে। তিনিও মেনে নিতে বাধ্য হন সমাজের এই নিয়মকে। গভীর দুঃখে তিনি বলেছিলেন, একটু বড় হয়ে যখন একজন সুপুরুষ আমার স্বামী হবেন ভেবে স্বপ্ন দেখতে শুরু করি, তখন জানতে পারি রীতি মেনে তিন বছর বয়সেই আমার সঙ্গে বাবার বিয়ে হয়ে গেছে, তখন পালিয়ে যেতে ইচ্ছে হয়েছিল। কিন্তু পালাতে পারেননি তিনি। মেনে নিয়েছিল নিজের ভবিতব্যকে। এখন বাবার ঔরসজাত ৩ সন্তানের মা অরোলা। আর তাঁর মায়ের আবার দু’টি সন্তান। এই উপজাতির মধ্যে আরও একটা আজব চল রয়েছে। যদি অল্প বয়সে কোনও মহিলা বিধবা হয়ে যান, তবে তিনি তাঁর স্বামীর পরিবারের কাউকেই ফের বিয়ে করেন।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নার্স দিবস













