আপনি আমাকে বিয়ে করে নিন...! _________মাওলানা তারিক জামিল গ্লাস্কোতে আমাদের এক সাথী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো ৷ তিন দিন চিকিৎসা চললো।চতুর্থ দিন নার্স তাকে বললো, আপনি আমাকে বিয়ে করে নিন ৷ . সাথী বিস্মিতকণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? আমি তো মুসলমান! আপনার-আমার তো বিয়ে হতে পারে না! নার্স বলল, আমি মুসলমান হয়ে যাবো! . সাথী বললো, কেন? নার্স বললো, আমি বহুদিন যাবত এই হাসপাতালে দায়িত্ব পালন করছি। আজ পর্যন্ত কোনো পুরুষকে আমার সম্মুখে চোখ অবনত করতে দেখিনি। ব্যতিক্রম শুধু আপনি ৷ আমি যখনই আসি তখনই আপনি চোখ দুটো বন্ধ করে ফেলেন ৷ আমার জীবনে আপনিই প্রথম পুরুষ, যে নারী দেখলে চোখ নত করে ফেলে। এমন লজ্জাশীলতা সত্য ধর্ম ছাড়া আর কেউ শেখাতে পারে না! . চোখের হেফাজতের মতো একটি আমলও একজন অমুসলিম নারীর ভেতরে ইসলামের সৌন্দর্য অবলোকন করিয়েছে ৷ এবং ওই মেয়েটি তৎক্ষনাৎ মুসলমান হয়ে যায়। দ্রুতই তাদের বিবাহ হয়ে গেল। পরে এই মহিলার মাধ্যমে কত ব্রিটিশ মহিলা মুসলমান হয়েছে, তার কোন হিসাব নেই! #myselfdipu https://www.instagram.com/p/CST8in1DjKb/?utm_medium=tumblr










