চলতি বছরের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিকতার সঙ্গে ক্রমশ বাড়ছিল পেট্রোল-ডিজেলের দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল রান্নার গ্যাসের দামও। স্বভাবতই ক্রমবর্ধমান জ্বালানি মূল্যে চিন্তার শেষ ছিল না সাধারণ মানুষের। তবে দেশবাসীর চিন্তা লাঘব করে ধীরে ধীরে কমতে থাকে পেট্রোপণ্যের দাম। কিন্তু পেট্রোল-ডিজেলের দাম কমলেও গ্যাসের দাম নিয়ে অস্বস্তি কাটছিল না দেশবাসীর। অবশেষে কমল গ্যাসের দামও।










