বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সময়ের উপযোগী হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। এটি একটি নজিরবিহীন উদ্যোগ। -অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। তথ্য প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগীতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে #একজন_ছাত্র_একটি_ল্যাপটপ প্রকল্পের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে ২৮তম পর্বে আজ ২২ নভেম্বর ২০২১ (সোমবার) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির ‘স্বাধীনতা’মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। উল্লেখ্য, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সহায়তায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২০১০ সালের সামার সেমিস্টার থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০০০০ ল্যাপটপ বিতরণ করেছে। #OneStudentOneLaptop #DaffodilUniversity #DigitalUniversityBangladesh https://www.instagram.com/p/CWk_yz8vhSY/?utm_medium=tumblr














