Pray
ফিলিস্তিনের গাজায় তারাবিহ পড়ান এমন একজন ইমাম বলছিলেন, "ডাউন সিনড্রোমে (রোগ) আক্রান্ত একজন ব্যক্তি প্রতিদিন সবার আগে প্রথম কাতারে তারাবির নামাজ পড়ে। অসুস্থতার কারণে কখনও কখনও সে জোরে আওয়াজ করে ফেলে, আবার কখনও কখনও ইমামের আগে সিজদা ও রুকূ করে ফেলে। আমি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ'(আল্লাহ তাকে শুনছেন যে আল্লাহর প্রশংসা করে) বলি তখন লোকটি চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে "আল্লাহ তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?" আবার আমরা যখন সিজদায় যাই তখন সে খুবই করুণভাবে চিৎকার করে বলে ওঠে"আল্লাহ আমি তোমাকে ভালোবাসি!"নামাজের পরে আমি আমার কান্না চেপে রাখতে পারিনি। একজন জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার, কোন সমস্যা? আমি তাকে বললাম, ঐযে ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত লোকটি আমাদের চেয়ে বেশি সুন্দর করে এবাদত করছে। সত্যিকার অর্থে আমরাই হলাম ডাউন (তার চেয়ে নিচু, রোগাক্রান্ত)। সে এমনভাবে আল্লাহর ইবাদত করছে যেন সে আল্লাহকে দেখছে। এটাকে বলা হয় এহসান। সে শুধু আল্লাহর ইবাদত করে না বরং আল্লাহকে ভালোওবাসে।আল্লাহ আমাদেরকে ভালোবাসা, আন্তরিকতা এবং বিশেষ করে একনিষ্ঠ ভাবে তাঁর ইবাদত করার তৌফিক দিন।#pray2wasi















