
seen from Türkiye
seen from Türkiye
seen from Yemen

seen from Türkiye
seen from United States
seen from Türkiye

seen from France
seen from United States

seen from Türkiye
seen from China
seen from Türkiye

seen from Portugal

seen from United States
seen from T1
seen from Türkiye
seen from Türkiye

seen from Türkiye

seen from United States
seen from Germany
seen from China
মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস সোশ্যাল মিডিয়ায় ?
New Post has been published on https://sentoornetwork.com/madhyamik-question-paper-leak/
মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস সোশ্যাল মিডিয়ায় ?
বিশেষ সংবাদদাতা : শেষপর্যন্ত কি বজ্র আঁটুনি ফস্কা গেরো? আজ মাধ্যমিকের প্রথম প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পরীক্ষা শেষ হওয়ার অাগেই। পরীক্ষা শেষ না হলে বোঝা যাবে না কতটা ভিত্তি রয়েছে। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। গতবছরের মতো প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের ৪২টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় পুলিশের সহায়তায়। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ফোন নিয়ে যাওয়াও বন্ধ করা হয়। পরিদর্শকদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু শেষরক্ষা হল কিনা তা বোঝা যাচ্ছে না।পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে বাংলা প্রশ্নপত্র। ছবিতে দেখা যায় বাড়তি উত্তরপত্রের নীচে প্রশ্নপত্র খোলা। সেখানে প্রশ্নোত্তরে প্রশ্ন দেওয়া রয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদ এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। সবাই অপেক্ষা করছে পরীক্ষা শেষ হওয়ার। এ বছর ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। ছাত্রীর সংখ্যা এবার বেশি লক্ষাধিক। তবে গতবারের তুলনায় ৩৩ হাজার পরীক্ষার্থী কম।