সূর্যাস্তের শেষ রঙ লেখিকাঃ নাসরীন জাহান ▪️মা-মেয়ের অদ্ভুত বিবমিষাময় সম্পর্কের টানাপোড়েনের চক্রে এই উপন্যাসটি এগিয়ে গেছে। রূপ-সৌন্দর্য সব সময় সুফলা হয় না জীবনে! মিতুল যেন মিলিকে ঘৃণা করেও ভালোবাসে ;মন্টুর চেহারা ভুলে মিলি মিতুলকে বুকে টেনে নিয়েছে, মা না হলে এটা করা সম্ভব ছিলো? মাকে ভুল বুঝে ঈর্ষা করা শর্তেও জ্বর এলে যত্ন নেওয়া, সেটা কি নাড়ির টান না থাকলে সম্ভব হতো? এখনে ছোট খাটো প্রেম গুলোর বিশ্লেষণ ভালো লেগেছে।প্রতিটি মানুষের খনিকের ভালোবাসা গুলো সুন্দর লেগেছে। তবে, কেমন যেন সবকিছুর প্রাণবিন্দু ছিলো মিলির রূপ। আর একটা জিনিস ভালো লেগেছে তা হলো, মিলি,সুলতানা, নীলু,শান্তনুর বন্ধুত্ব । ক্যাম্পাস জীবনে পরে বন্ধুত্ব টিকে থাকার ঘটনা কমই থাকে, তবে এদের বন্ধুত্ব দীর্ঘদিন ছিলো। ঈর্ষা - ঘৃণা - একাকিত্ব - লুকায়িত ভালোলাগা সব কিছুর শেষ কোথায় তা জানতেই যেন বইটা পড়া দরকার।🌼 হ্যাপি রিডিং🌻 #booklover #book #bangladesh #bangladeshgallery #reactionboi #bookstagram (at Dhaka, Bangladesh) https://www.instagram.com/p/ChP8QdRPQhD/?igshid=NGJjMDIxMWI=