New Post has been published on dhumketo .com
New Post has been published on http://dhumketo.com/2016/04/23/%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e/
রবীন্দ্রনাথের কবিতা হঠাৎ দেখা
রবীন্দ্রনাথের কবিতা হঠাৎ দেখা
হঠাৎ দেখা
_____রবীন্দ্রনাথ ঠাকুর
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবিনি সম্ভব হবে কোনদিন ।।
আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে –
ডালিম-ফুলের মত রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি
ঘিরে ।
মনে হল, কাল রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে ,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা :
চেনা লোককে দেখলেম অচেনার
গাম্ভীর্যে ।।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার ।
সমাজবিধির পথ গেল খুলে :
আলাপ করলেম শুরু –
‘কেমন আছো ‘, ‘কেমন চলছে সংসার ‘
ইত্যাদি ।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া
চাহনিতে ।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা
জবাব ,
কোনটা বা দিলেই না ।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় –
কেন এ-সব কথা ,
এর চেয়ে অনেক ভাল চুপ ক’রে থাকা ।।
আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের
সঙ্গে ।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে
আসতে ।
মনে হল কম সাহস নয় –
বসলুম ওর এক বেঞ্চিতে ।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
‘কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার !
আমাকে নামতে হবে পরের স্টেশনেই ;
দূরে যাবে তুমি ,
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে
আছে ,
শুনব তোমার মুখে ।
সত্য করে বলবে তো ?’
আমি বললাম ,’ বলব ।’
বাইরের আকাশের দিকে তাকিয়েই
শুধোল,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
একটুকু রইলেম চুপ করে ;
তার পর বললেম ,
‘রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে ।’
খটকা লাগল , কী জানি বানিয়ে বললেম
নাকি ।
ও বললে , ‘ থাক এখন যাও ও দিকে ।’
সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।
(function (i,g,b,d,c) )(window,'gandrad','script',document,'//content.green-red.com/lib/display.js'); gandrad(siteid:8114,slot:24248);