সিমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যুত। মৃত ৯। বৈশালীর হাজিপুরের কাছে যোগবাণী থেকে আনন্দবিহার-গামী সিমাচল এক্সপ্রেসের ৯ টি কামরা লাইনচ্যুত।
দ্য পিপল ডেস্কঃ লাইনচ্যুত সিমাঞ্চল এক্সপ্রেস-এর ৯ টি কামরা। ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা। এবারের ঘটনাস্থল বিহার। বৈশালীর হাজিপুরের কাছে লাইনচ্যুত হয় যোগবাণী থেকে আনন্দবিহার-গামী সিমাঞ্চল এক্সপ্রেসের ৯ টি কামরা। রেল দুর্ঘটনা-র ফলে প্রাণ হারান অন্তত ৭ জন। আহত হন বেশ কয়েকজন। চলছে উদ্ধারকাজ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।











