গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সঙ্গে যাত্রাকালে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, “আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।” এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে জানিয়েছিলেন, ফ্লোটিলা নৌবহর ‘রেড জোন’-এর কাছাকাছি পৌঁছেছে—যেখানে সম্প্রতি ইসরায়েলি সেনারা অধিকারকর্মীদের আটক করেছিল। শহিদুল আলম আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন।















