কাশফুলে জীবনের ছবি – Shapon ক্লান্তিতে সাদা এপ্রোনটাও আজ সাদা মনে হচ্ছে না। কাঁধের ওপর থাকা স্টেথোস্কোপটার সামান্য ওজনেই যেন হাটতে পারছি না। ওয়ার্ডের মাঝামাঝি এসে এপ্রোন-এ একটা টান অনুভব করলাম। তাকালাম পিছন ফিরে। পাশের বেড-এ শুয়ে থাকা রোগী আমার এপ্রোনটা টেনে ধরে আছে।












