বিজয়ের মাসে আরেক বাংলাদেশী স্বপ্ন জয়ী হলেন। বাংলাদেশের মানুষের সন্মান নিঃসন্দেহ গৌরবান্নিত হল। এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার ডাক পেয়েছেন সাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ বিজ্ঞানী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন। নাসায় কাজ পাওয়ার সুযোগের বিষয়ে ফাহাদ আল আবদুল্লাহ বলেন, ‘নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।’ এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। শাবির সাবেক এই শিক্ষার্থী জানান, প্রথমে নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আয়ত্তকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে #ফাহাদ_আল_আবদুল্লাহ আরও বলেন, ‘আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।’ #প্রবাসে_প্রবাসীর_কন্ঠস্বর #প্রবাসী_ভয়েস #newyorkbangladeshi #socialorgenization #probasivoice #নাসা #বাংলাদেশ #proud #probashivoice #bangladeshiworldwide #Bangladehi https://www.instagram.com/p/CIuiojDBe2_/?igshid=n4u9cx293pm8












