|| উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা || © Somashree Banerjee Photography মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ । ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ ॥ মৌনী মাটির মর্মের গান কবে উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মোহন প্রাণ ॥ পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো শ্যামসুন্দর । এসো বাতাসের অধীর খেলার সাথী, মাতাও নীলাম্বর । উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা, রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা হে উদার প্রাণ ॥
––––––––––––– রবীন্দ্রনাথ ঠাকুর
:) :) :) THANK YOU :) :) :)
















