Artisti di strada Ep:34
seen from United States

seen from Malaysia
seen from Belgium
seen from Venezuela

seen from Malaysia
seen from United States
seen from United States
seen from Canada

seen from United Kingdom
seen from United States
seen from Colombia
seen from Namibia

seen from Malaysia
seen from Sweden
seen from China

seen from United States
seen from China

seen from Malaysia
seen from Malaysia

seen from United States
Artisti di strada Ep:34
1967. world’s first doom metal?
Mack the knife (1989)
Roger daltrey - street singer
Street Singer by Manet
Portrait of a street singer with an amazing voice in jeonju
Young Street Singers
রাস্তার গায়িকা রানু আজ সেলিব্রিটি
New Post has been published on https://sentoornetwork.com/street-singer-ranu/
রাস্তার গায়িকা রানু আজ সেলিব্রিটি
নিজস্ব সংবাদদাতা: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ কি কিংবা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে! বাংলায় এই প্রবাদ বাক্যটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কখনও হতাশা, কখনও-বা ব্যঙ্গার্থে। আবার কখনও বাড়ির অভিভাবকেরা বারণ করেন ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখিস না। কিন্তু রানাঘাটের রানুকে কি বলবেন? কিংবা তাঁর কাছে এই বাংলা প্রবাদটি খাটে কি? স্বামী-সংসার পরিত্যক্তা। একাকী, অসহায় এক মেয়ে। সন্তানরা থেকেও নেই। জীবন ধারণের জন্য পাশে কেউ নেই। দু’পা হেঁটে রানাঘাট স্টেশনে গিয়ে বসতেন কোথাও, তারপর আপন মনে গান গাইতেন। ভিড়ে ঠাসা স্টেশনে, ব্যস্ত মানুষরা কেউ শুনতেন, কেউ কানই দিতেন না। যাঁরা শুনতেন কাছে গিয়ে দু’চারটে পয়সা দিয়ে যেতেন হাতে। কেউ দিতেন একটু খাবার। এভাবেই চলছিল, দিন, মাস বছর। ছেঁড়া কাঁথা-কম্বল নিয়ে কোনওরকমে দিন গুজরান করছিলেন তিনি। এমনভাবে জীবনধারণ দেশের লাখো-কোটি মানুষ করেন। কিন্তু রানুর ক্ষেত্রে ঘটল একটু অন্যরকম। ট্রেনের এক নিত্যযাত্রী রানুর গান ভিডিয়ো রেকর্ডিং করলেন একদিন, তারপর পোস্ট করলেন ফেসবুকে। ব্যস, আবালবৃদ্ধবনিতা নেটপ্রেমীরা রানুর গান শুনে মুগ্ধ। মুহূর্তে রানুর গানের ভিডিয়ো ভাইরাল হল। সারা দেশের মানুষ শুনলেন তাঁর গান। রানুর গান শুনে আপ্লুত সকলেই। তাঁর ডাক আসতে শুরু করেছে। রানু আজ সেলিব্রিটি। শুধু কলকাতা নয়, মুম্বাই থেকেও গানের জগতের লোকজনের প্রশংসাবার্তা এসে পৌঁছেছে তাঁর কাছে। অনেকেই রানুর গানের মধ্যে লতার ছায়া খুঁজে পেয়েছেন। একসময় ছেড়ে আসা মেয়ে মায়ের খোঁজ নিয়ে সিউড়ি থেকে ছুটে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে মা-মেয়ের আন্তরিক ছবিও ভাইরাল। বিভিন্ন সংবাদপত্র ছেপেওছে সেই ছবি। স্থানীয় প্রশাসন তৎপর হয়ে উঠেছে তাঁকে সম্মান জানাতে। বিডিও সাহেব নিজে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে খবর নিচ্ছেন। মাথা গোঁজার একটি জায়গাও করে দেওয়ার কথাও ভাবছেন তিনি। সব থেকে বড় খবর সেলিব্রিটি হওয়ার জন্য রানুকে প্রথমেই দর্শনধারী হতে হবে। কথায় বলে, পহেলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তাই ভিখিরি পোশাক বদলে এবার তাঁকে আধুনিক সাজে সাজিয়ে তুলতে তৎপর হয়ে উঠেছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। রুক্ষ চুলে এসেছে পেলবতা, ছেঁড়া পোশাকের বদলে ঝকঝকে পোশাক। এসব দেখে কি মনে হবে না ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখা যায়। যদি থাকে স্বপ্ন দেখার মতো কিছু ক্ষমতা। আর রানু মারিয়া মণ্ডলের তা আছে। গলায় সুর আছে। না, কোনওদিন তিনি কারওর কাছে গানের তামিল নেননি। ভাল লাগত তাই গাইতেন। লোকে ভাল বলতেন। সহজাত প্রতিভা, গুণ সব হারানো মেয়েটির দু’বেলার পেটের ভাত জুটিয়ে এসেছে এতদিন। এটাও কম কথা নয়। এখন শুধু অপেক্ষা ছেঁড়া কাঁথা ছেড়ে রানু আরও কতটা পথ পাড়ি দেন তা দেখার।