আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। প্রতিবছর মতো এবছরও যাতে পরীক্ষার্থিদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেকারণে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে বাদ পড়েছে সুভাষনগর হাইস্কুলের নাম।














