কোরআন আল্লাহর বাণী - তার প্রমাণ কী?
কোরআন যে আল্লাহর বাণী, এটা প্রমান করার জন্যে আল কোরআন নিজেই যথেষ্ট। কাজেই, আমি অংক করে বিষয়টি প্রমান করতে চাচ্ছি না। বরং, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আল কোরআন পড়ে দেখুন। এই পৃথিবীতে আল কোরআনের চেয়ে দামি কিছুই নেই।
আমি যখন কোরআন পড়ি, তখন আমি অনুভব করি এটি আমার স্রষ্টার বাণী। এই কিতাব মিথ্যা হতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চেষ্টা করে, এই রকম একটা বই লিখতে পারবে না। এমনকি একটা সূরাও লিখতে পারবে না।
আল কোরআনের দুইটি তাফসীর আমি কম বেশি পড়ি। একটি ইবনে কাসীরের তাফসীর, দ্বিতীয়টি সাইয়েদ কুতুবের ফি যিলালিল কোরআন, এর বাংলা পিডিএফ একটু খুঁজলেই পাবেন।
বিশেষ করে যারা আরবি পড়তে জানেন না, তারা তাফসীরের বইগুলোর সহায়তা নিবেন। ইবনে কাসীরের বাংলা তাফসীরসহ আল কোরআন পড়ার জন্যে Quran Mazid - A Versatile Quran Application এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।











